বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫

নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উত্তর জামায়াতে ইসলামীর সভাপতি মো. ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম মিয়া, সোনারগাঁও দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আমির কফিল আহম্মাদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন জমা দেওয়ার পর ড. ইকবাল হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণার পর থেকেই তাঁরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। দুই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়েছে।

তিনি দাবি করেন, জনগণ পরিবর্তন ও ন্যায়ের শাসন দেখতে চায়।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এই আসনে জামায়াতে ইসলামী ভালো ফল করবে বলে তিনি আশাবাদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »