সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা: আহত ৫: আটক ১

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৩৮ Time View

ঐতিহ্যবাহী নারায়নগঞ্জ প্রেসক্লাবে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ সহ অন্তত ৫ জন সাংবাদিক আহত হয়েছে। এ ঘটনায় মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানান, দুুপুর একটার দিকে ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাংচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাঁধা প্রদান করলে সাংবাদিকদের উপর হামলা করে। এ সময় সাংবাদিক ইউনিয়ন নারায়ণঞ্জ শাখার সভাপতি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করেছে বলে জানায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম। আটককৃত রনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ট সহযোগী। হামলায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার আগে সকাল থেকে শহরের চাষাড়া শহীদ মিনারে রনির নেতৃত্বে জড়ো হয় তারা।

এদিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, জেলা সাংবাদিক ইউনিয়ন, ফতুল্লা প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সোনারগাঁও প্রেসক্লাব, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব, আড়াইহাজার থানা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »