সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের পূর্বাচলে মোটরসাইকেল দু.র্ঘ.ট.নায় যুবদল নেতা নি.হ.ত শেখ হাসিনা সরকারের মতো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে: রফিউর রাব্বি বিএনপি জোটের প্রার্থী কাশেমীর বি.রু.দ্ধে সাংবাদিকের মা.ন.হা.নি মামলা জামায়েত ও এনসিপিকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা বিউটি পার্লারের টয়লেট থেকে নি.খোঁ.জ নারীর লা.শ উদ্ধার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে জরিমানা বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চালের মতোই: গোলাম পরওয়ার আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না: মোহাম্মদ আলী শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা: বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জ.রি.মা.না রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সং.ঘ.র্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নি.হ.ত

নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী তিনদিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালত। এর আগে ওই মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করে আনিসুল হককে আদালতে তোলে পুলিশ।

সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

মামলার নথিসূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন গত ৪ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ হন পরিবহন শ্রমিক মো. আশিক মিয়া (২০)। পরদিন সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার গোকুলনগর পশ্চিমপাড়ায় তাকে দাফন করা হয়।

আন্দোলনের তীব্রতার মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২২ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা কুলসুম বেগম। এ মামলায় ৪ নম্বর আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »