মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্ণার ভাঙলেন বিএনপিপন্থী আইনজীবীরা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ Time View

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ এবং জেলা আদালতের সামনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা৷বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ম্যুরালটি প্রথমে ভাঙা হয়। এরপর জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনের ম্যুরালটিও ভাঙা হয়। একপর্যায়ে জেলা প্রশাসন ভবনের নিচ তলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্ণারেও ভাঙচুর করে বিএনপির লোকজন।

বিএনপিপন্থি আইনজীবীদের নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু৷

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান, সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া, মহানগর বিএনপির সদস্য রফিক আহমেদ, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাকির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »