বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

তিন দফা দাবিতে নারায়ণগঞ্জে জ্বালানী তেল সরবরাহ বন্ধ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৮ Time View

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে জ্বালানী তেল সরবরাহ ও পরিবহন বন্ধ করে রেখেছে জ্বালানী তেল সরবরাহকারী তিনটি প্রতিষ্ঠান। রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার যমুনা ও মেঘনা এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পদ্মা ও মেঘনা নামে চারটি ডিপোতে এ কর্মসূচী পালন করছে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ঢাকা বিভাগীয় কমিটি। সংগঠনটির কেন্দ্র ঘোষিত কর্মসুচির কারণে সারা বাংলাদেশেই এই কর্মসূচি পালিত হচ্ছে। এই ডিপোগুলো থেকেই রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে সিংহভাগ জ্বালানী তেল সরবরাহ করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা ডিপো থেকে সরবরাহ করা বিমানে ব্যবহৃত জেট ফুয়েল। এই কর্মসূচির জন্য বন্ধ রয়েছে বিমানের তেল সরবরাহও। এছাড়া বন্ধ রয়েছে শিল্প প্রতিষ্ঠানসহ পরিবহন খাতেরও জ্বালানী সরবরাহ।

নারায়ণগঞ্জের চারটি ডিপো থেকে বিমানে ব্যবহৃত জেট ফুয়েল, পেট্রোল, ডিজেল, অকটেন, কেরাসিন ও ফার্নিস অয়েল প্রতিদিন ট্যাঙ্কলরি দিয়ে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় সরবারাহ করা হয়। এ বিষয়ে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইলের মেঘনা ডিপো শাখার সভাপতি আশরাফ উদ্দিন জানান, তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশেই এই কর্মসূচি পালিত হচ্ছে। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে মেঘনা ও পদ্মা ডিপো ও ফতুল্লায় যমুনা ও মেঘনা ডিপোতে জ্বালানী তেল সরবরাহ বন্ধ রয়েছে। তিনি বলেন, তিন দফা দাবিগুলো হলো, জ্বালানী তেলের কমিশন ২.৭৩ থেকে বাড়িয়ে কমপক্ষে শতকরা সাড়ে ৭ ভাগ করতে হবে। জ্বালানী তেল ব্যাবসায়িরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পৃষ্ট গেজেট প্রকাশ করতে হবে। ট্যাংকলরির ইকোনমি লাইফ ২৫ বছর থেকে বাড়িয়ে ৫০ বছর নির্ধারণ পূর্বক পৃথকভাবে সুস্পৃষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

সিদ্ধিগঞ্জের গোদনাইলের পদ্মা ডিপোর জৈষ্ঠ্য কর্মকর্তা ফজলে এলাহী চৌধুরী জানান, বিমানের জ্বালানী তেল বিমানবন্দরে প্রচুর মজুদ রয়েছে। সরকারী নির্দেশনা এসেছে বিমানের জ্বালানী তেল ডেলিভারী দেয়ার। আমরা কিছুক্ষণ পরেই বিমানের জ্বালানী ত্বেল সববরাহ শুরু করে দিবো। কোন সমস্যা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »