বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর হা.ম.লার চেষ্টা: গ্রে.ফ.তার ১ নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে

তারা জোর করে দেশ পরিচালনা করতে চেয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৩৭ Time View

তারা জোর করে দেশ পরিচালনা করতে চেয়েছে। তাদের শোষণ, নিপীড়ন, জুলুম, অর্থ লুটপাট, খুন, গুম, ধর্ষণ, দখলদারিত্বে দেশ ছিল এক নরকের নর্দমা। গণ বিপ্লবের মাধ্যমে আমরা আবারও দেশকে স্বাধীন করেছি; আর কাওকে স্বাধীনতার সুফল ভূলন্ঠিত করতে দিবো না। তাই দেশকে সঠিকভাবে গড়ে তুলতে ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জের চিটাগংরোডস্থ গ্রিন গার্ডেনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগ তৃণমূল প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পর আবারও দেশ স্বাধীন করতো হলো। তার মানে দেশের পরিচালনায় যারা ছিলো তারা দেশের নাগরিক কর্তৃক নিয়োজিত ছিলো না। এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। কিন্তু শাসকগোষ্ঠি তা মেনে নিতে চায়নি।

সভাপতি তার বক্তব্যে বলেন, ‘ছাত্র জনতা ও গণ বিপ্লবের মাধ্যমে দেশে স্বৈরশাসকের পতনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভূমিকা ছিলো অতুলনীয়। এখন আমাদের কাজ হলো পাড়া মহল্লায় আমাদের আরো ছড়িয়ে পড়তে হবে।’

ইসলামী আন্দোলনের জেলা শাখার ভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম এবং সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের পরিচালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে অনুষ্ঠান পরিচালনা করেন অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা শফিকুল ইসলাম, আলহাজ্ব আমিন উদ্দিন, আমান উল্লাহ, ওমর ফারুক, ফারুক আহমেদ মুন্সী, মামুনুর রশীদ, মাওলানা মুহাম্মদ আব্দুর রশীদ, জেলা শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, ওলামা মাশায়েখের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »