বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর হা.ম.লার চেষ্টা: গ্রে.ফ.তার ১ নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে

তারাব পৌরসভার বাজেট ঘোষণা

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৯০ Time View

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ জুলাই) তারাব পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট অধিবেশনে সভাপতির বক্তব্যে মেয়র হাসিনা গাজী এ বাজেট ঘোষণা করেন। বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি। বাজেটে ঘোষণা অনুষ্ঠানে ১৭৩ কোটি ১৫ লক্ষ ২ হাজার ১০৫ টাকা আয় ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলার নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, পৌরসভার প্রধান নির্বাহী কমকর্তা নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মো. ফিরোজ ভুইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুইয়া, রফিকুল ইসলাম মনির, মাহাবুবুর রহমান জাকারিয়া, বি এম আতিকুর রহমান আতিক, জসিম উদ্দিন, রাসেল শিকদার ও আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় মেয়র হাছিনা গাজী বলেন, এবারের বাজেটে তারাবো পৌরসভার উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছর হবে তারাবো পৌরবাসীর ভাগ্য উন্নয়নের বছর। ২০২৪-২০২৫ অর্থ বছর হবে উন্নয়নের বছর। অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের রোল মডেল হবে তারাবো পৌরসভা; ইনশাল্লাহ।

প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশ এগিয়ে গেছে। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »