সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ডেঙ্গু প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে বিএনপির মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ Time View

ডেঙ্গু প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে মশক নিধন, সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন শুরু করেছে বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ গতকাল শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডে এই কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন সভাপতিত্ব করেন। সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দসহ হাজারেরও বেশী নেতা-কর্মী এই কর্মসূচীতে অংশ নেয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি জনগনের দল। জনগণের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিএনপির জন্ম হয়েছে। তাই জনগণের প্রতি বিএনপির দায়বদ্ধতা অনেক এবং জনগণের প্রত্যাশাও ব্যাপক। দায়বদ্ধতা থেকেই আজকের এই কর্মসূচী শুরু করা হলো।

অন্তবর্তী সরকারের উদ্দ্যেশে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের জন্য বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগ করেছে। এর মাধ্যমে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপি ও সমমনা দলগুলো এই বিপ্লবে অংশ নিয়ে জাতীয়তাবাদী শক্তির বহু মানুষ এই আন্দোলনে শহীদ হয়েছে। তারেক রহমান বলেছেন, এই সরকারকে আমরা সর্বাত্নক সহযোগিতা করবো এবং যৌক্তিক সময়ের মধ্যে একটি অবাধ ও শুষ্ঠু নির্বাচন দিতে হবে।

এরপর একটি সচেতনতামূলক র‌্যালী ওয়ার্ডের নয়াআটি থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানাড়পার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় চারটি ফগার মেশিন দিয়ে মশা মারার ওষুধ ছিটানো হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »