শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং.ঘ.র্ষে আ.হ.ত ১৫ শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে ছিন.তাই.কালে গণ.পিটু.নিতে ১ জন নি.হ.ত রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩ সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী কায়সার কামাল ফ্যাসিস্টের দোসর মন্তব্যে বিসিকে উত্তেজনা: দুই ঘণ্টা কারখানায় সংসদ সদস্য

জেলা ছাত্রদল নেতার ঈদ সালামি বিতরণের ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৫৯ Time View

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদের টাকা বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা। তবে ঈদ সালামি ও ঈদ উপহার বাবদ ওই টাকা দলের নেতাকর্মীদের দিয়েছেন বলে জানান তিনি।

শনিবার (২৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ তার নিজের ফেসবুক পেজে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। যার ক্যাপশনে লেখা রয়েছে- ‘সালামি শুধু উপহার নয়, এটি ঈদের খুশির প্রতীক।’

ভিডিওতে দেখা যায়, মাসুদুর রহমান মাসুদের চারপাশে ঘিরে আছেন প্রায় ত্রিশ জন যুবক। এক হাজার টাকা ও পাঁচশ টাকার নোটের বান্ডিল থেকে টাকা গুণে তাদের মাঝে বিলি করছেন ছাত্র দলের এ নেতা। এ সময় ছাত্রদল নেতা মাসুদের পাশে থাকা এক যুবককে টাকা গুণতে সহায়তাও করতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, আমার ওয়াইফাই ও ডিস লাইনের ব্যবসার লাভের অংশ দিয়ে আমি প্রতিবছর নেতাকর্মীদের ঈদ উপহার ও ঈদ সালামি দিয়ে থাকি।

তবে এ বছর সময় স্বল্পতার কারণে নেতাকর্মীদের পাঞ্জাবি কিনে দেওয়া সম্ভব হয়নি, যে কারণে নগদ টাকা দিয়েছি। সর্বমোট দুই লাখ টাকা দিয়েছি। তাছাড়া দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া ও তাদেরকে ঈদ উপহার দেওয়া কোনো দোষের কিছু নয়।

আমাদের নেতা তারেক রহমান ঈদ উপহার দেওয়ার নানা নির্দেশনা রয়েছে। সুতরাং আমি দলের নেতাকর্মীদের ঈদ উপহার দিয়েছি।

তিনি বলেন, মূলত এই ভিডিওটি আমি করিনি। আমার পেজের বেশ কয়েকজন এডমিন রয়েছে। তাদের মধ্য থেকে কেউ একজন এই ভিডিওটি করে পেজে প্রকাশ করেছেন।

তবে এভাবে ভিডিওটি প্রকাশ করা উচিত হয়নি বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে আরও সতর্ক হওয়া উচিত বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »