রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

জামায়েত ও এনসিপিকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৩ Time View

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াত ইসলামির প্রার্থী ড. মো. ইকবাল হোসেনকে (দাঁড়িপাল্লা) এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে (শাপলা কলি) সমর্থন দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

‎শনিবার (৭ ফেব্রুয়ারী) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের (রিকশা) নির্বাচনী পথসভায় এসে তিনি এ ঘোষণা দেন। এ আসনে খন্দকার আনোয়ার এবং নারায়ণগঞ্জ-৩ আসনে শাহাজাহান শিবলী রিকশার প্রার্থী ছিলেন।

‎এসময় মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের জোটগত একক প্রার্থী ড. ইকবাল হোসেন ভূইয়া। এখানে আমাদের প্রার্থীর (রিকশা) বিজয়ী হওয়া দুষ্কর হবে। আমাদের শরিক দল জামায়াতের প্রার্থী এখানে বেশি সম্ভাবনাময় বলে আমাদের নিরপেক্ষ জরিপে উঠে এসেছে। নারায়ণগঞ্জ-৪ আসনে আমাদের জুলাইযোদ্ধা আবদুল্লাহ আল আমিন ১১ দলিয় জোটের একক প্রার্থী হয়ে নির্বাচন করবেন। এখেত্রে বৃহত্তর সার্থে বাংলাদেশ খেলাফত মজলিসের সমর্থকদের ধৈর্য, সহনশীলতা ও আনুগত্যের পথ অনুসরণ করতে হবে।

‎এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির আসিফ মাহমুদ সজিব ভূইয়া, নারায়ণগঞ্জ-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন, এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »