বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩৫১ Time View

ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১টায় নগরীর নিতাইগঞ্জ জমিদারি কাঁচারি গলিতে ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. সাহাদাৎ হোসেন।

নিহত যুবকের নাম হাবিবুর রহমান হাবু (৩৫)। সে দুই নম্বর বাবুরাইল এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে এক ব্যক্তির থেকে ছিনতাইকালে তাকে কয়েকজন আটক করে। এরপর স্থানীয়রা মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে তাকে গণপিটুনি দিয়ে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ হাবুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. সাহাদাৎ হোসেন বলেন, আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। পরে আহত অবস্থায় হাবুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ মর্গে আছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানায়, নিহত হাবিবুর রহমান হাবু পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সদর থানায়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »