শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার সিদ্ধিরগঞ্জে বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার ফতুল্লার রেজ্জাক বাহিনীর প্রধান ছেলেসহ গ্রেপ্তার: ৫৩ রাউন্ড গু.লি উদ্ধার ঘু.ষে.র টাকা ফেরত দিতে গিয়ে সিদ্ধিরগঞ্জে অ.ব.রু.দ্ধ পুলিশ কর্মকর্তা

ছাত্র সমন্বয়কদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সভা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৬ Time View

গাজীপুরে ছাত্র সমন্বয়কদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেপ্তার, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ পালিত হয়। সমাবেশ শেষে নারায়ণগঞ্জ শহরের বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। সমাবেশে শুরুর আগে শহীদ মিনারে দেয়ালে আঁকা মুুক্তিযুদ্ধের গ্রাফতিতে বঙ্গবন্ধুর ছবি মুখমন্ডল ইট দিয়ে ভেঙ্গে দেয়া হয় এবং পরে লাল রং দিয়ে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি ঢেকে দেয়া হয়।

সমাবেশে ছাত্রদের সাথে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, আমাদের ভাইবোনদের উপর যদি হামলা করা হয়, তাহলে ছাত্র-জনতা বসে থাকবে না। মামলা হচ্ছে কিন্তু আসামী এরেস্ট হচ্ছে না। ফ্যাসিবাদের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকজনের রক্তের বদলা চাই বিচারের মাধ্যমে। আমরা অস্থিতিশীলতা চাই না।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক নীরব রায়হান বলেন, প্রশাসন তাদের কাজ করছে না বিধায় জনগন শিক্ষার্থীদের উপর আস্থা রাখছে। গাজীপুরে আমাদের ভাইদের ফোন করে বলেছিলো- মোজাম্মেল হকের বাসায় আক্রমন হয়েছে, আপনারা আসুন। ছাত্র ভাইয়েরা সেখানে যাবার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, জেলা প্রতিনিধি সদস্য আহমেদুর রহমান তনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব জাবেদ আলম, যুগ্ম আহবায়ক পিয়াল, শাকিল সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব নাজমুল ইসলামসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »