শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

ছাত্রলীগ নিষিদ্ধ করায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩১২ Time View

বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নারাণয়গঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল নিয়ে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা ছাত্রলীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে তারা শহীদ মিনারে উপস্থিত সাধারণ মানুষদের মিষ্টি বিতরণ করে। মিষ্টি বিতরণ শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।

শহীদ মিনারে সমাবেশে নিরব রায়হান নামে এক সংগঠক বলেন, এমন কোন অপরাধ কর্মকান্ড নেই যেগুলোতে ছাত্রলীগ জড়িত ছিলো না। সেই ছত্রলীগ সম্পূর্ণভাবে একটি জঙ্গী ও সন্ত্রাসী সংগঠন। আমরা বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাতে চাই, যারা এই সন্ত্রাসী সংগঠনটিকে নিষিদ্ধ করেছেন।

এসময় রায়হান আরো বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারটি দাবী ছিলো। সেগুলোর দ্রুত বাস্তবায়ন চাই। আমরা বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবী করছি। আমরা বাহাত্ত্বরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান দেখতে চাই। এসময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের অমিত হাসান, জাহিদ হাসান, সাইদুর রহমান, সজিব, তানজিম ও ফারাবি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »