সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

চাউলের দাম কমে অনেকটা সহনশীল হয়ে আসছে: আলী ইমাম মজুমদার

বন্দর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪১ Time View

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার আলী ইমাম মজুমদার বলেছেন, বাংলাদেশে বর্তমানে গমের চাহিদা বছরে ৭০ লাখ টন। কিন্তু আমাদের দেশে অভ্যন্তীন উৎপাদন হচ্ছে ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন গম বিদেশ থেকে আমদানী করে নিয়ে আসতে হয়। সকারের পাশাপশি বেসরকারি আমদানী করাকরাই বেশী গম আমাদানী করে দেশে চাহিদা পুরন করছে। আমদানীকৃত গম থেকেই ও এম এস , রেশন , পুলিশ , আর্মি , আনসার জেলখানাসহ বিভিন্ন জায়গায় সরকার সরবরাহ করে আসছে।

শনিবার (৩ মে) সকালে বন্দরের একরামপুর এলাকায় নির্মাণাধীন সাইলো গোডাউনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্ট বলেন, আমাদের দেশে মধ্যবিত্ত ও নিন্মমধ্য বিত্ত সাবাই এখন এক বেলা রুটি খায়। কিন্তু আগের দেশের বেশীর ভাগ মানুষ তিন বেলা ভাত খেতো । যে কারনে দেশের গমের চাহিদা বেড়েছে। উপদেষ্ট বলেন, এবার বোরো ফসলের উৎপাদন বেশ ভালো হয়েছে। যে কারনে বাজারে চালের দাম কমতে শুরু করেছে। তিনি বলেন, চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না। কারন কৃষক যদি ন্যার্যমুল্য না পায় তবে আগামীতে ফসল উৎপদনে আগ্রহ হারাবে। তিনি বলেন, চালের দাম কমলে বাজারে গামের দামও কমে আসবে বলে তিনি মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বন্দরের সাইলোগুদামের নির্মাণ কাজ শেষের পথে । আমরা সহাসাই মালামাল রাখতে পারবো এই গুদামে। বন্দরে গমের গুদাম আছে। সিএসডি চালের গুদাম আছে। মজুদ করার জন্য ভালো জয়গা। এই গুদাম থেকে সড়ক ও নদী পথে পন্য সরবরাহ করার ব্যবস্থা আছে। চাইলে রেলপথেও পন্য সরবরাহ করা যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, টিসিবি আমাদের মন্ত্রনালয়ের না। এটি বানিজ্য মন্ত্রনালয়ের অধিনে। টিসিবি আমাদের কাছ থেকে চাল সংগ্রহ করে। তিনি বলেন, টিসিবি কার্ড বিতরনে দুনীতির কারনে অনেক কার্ড বাতিল করা হয়েছে। নতুন করে স্মাট কার্ড প্রদান করা হয়েছে। মজুদ যদি বাড়ে টিসিবি কার্ড বাড়ানো হবে। এবার বোরো ফলন ভালো হয়েছে। অন্য ফনসলগুলো যদি ভালো হয় খাদ্য বান্ধব কর্মসুচী ওএমএস, টিসিবি সামাজিক নিরাপত্তা খাত আরো বাড়ানো যাবে।

মোটা চাল চিকন করার বিষয়য়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি আমরা তদন্ত করাচ্ছি। বড় আধুনিক যে মিলগুলো এমন হচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। তদন্তে যদি প্রমান পাই যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুশ কুমার মজুমদার, বন্দর সাইলোর ইনচার্জ মোহাম্মদ রাহিমসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »