সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১

গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক আবাসিক গভীর নলকূপের ওপর ধার্যকৃত কর বাতিলসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ শে এপ্রিল) সকালে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে ‘গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি, নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পানির ওপর কর আরোপ একটি অযৌক্তিক সিদ্ধান্ত। সিটি কর্পোরেশন এলাকায় পানির সঠিক সরবরাহ নিশ্চিত না করে উল্টো আবাসিক গভীর নলকূপের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সাধারণ নাগরিকদের জন্য কষ্টসাধ্য।

সংবাদ সম্মেলনে উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো: আবাসিক গভীর নলকূপের ওপর আরোপিত সকল প্রকার কর অবিলম্বে বাতিল করা। পানির বিল ও কর নির্ধারণে সাধারণ মানুষের সক্ষমতা বিবেচনা করা। নলকূপ ব্যবহারের ক্ষেত্রে হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ করা।

সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে এই অযৌক্তিক কর প্রত্যাহার করা না হয়, তবে নারায়ণগঞ্জের সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন আবাসিক এলাকার কয়েকশ’ ভুক্তভোগী নাগরিক ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »