বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

কোটা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সভা

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩১৬ Time View

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা। রোববার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় শহীদ মিনার প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

সভা শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ব্যানারে উল্লিখিত দাবি ছিল, সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

কোটা পদ্ধতির বৈষম্য তুলে ধরে আন্দোলনকারী শিক্ষার্থীরা সভায় বলেন, তারা সরকারের কোটার বিরোধী নন। তবে তাদের কোটা সংস্কারের দাবিগুলো যৌক্তিক দাবি। এই কোটা পদ্ধতির কারণে সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষাজীবন শেষে সরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন তারা।

তারা আরও বলেন, মেধাভিত্তিক দেশ গঠনে দেশের সকল সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে পূর্ণাঙ্গভাবে কোটা প্রথার সংস্কার প্রয়োজন। পিছিয়ে পড়া অনগ্রসর জাতি ও প্রতিবন্ধী কোটা ঠিক রেখে বাকি সব কোটা ৫ থেকে ১০ শতাংশ হারে নির্ধারণ করার দাবি জানান তারা। অবিলম্বে জাতীয় সংসদে কমিশন গঠন ও আইন পাশ করে কোটা পদ্ধতির সংস্কার করে স্থায়ী সমাধানের দাবি জানান তারা।

সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম, সৌরভ সেন, নারায়ণগঞ্জ আইন কলেজের ফারহানা মানিক মুনা, রায়হান শরীফ, নাজিমুদ্দিন ভূঁইয়া কলেজের মহিবুল্লা, ইউল্যাবের ইফাত ইমতিয়াজের সার্বিক সহযোগীতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »