মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী

কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

ফতুল্লায় একটি কারখানায় কাজ করার সময় মেশিনে হাত ঢুকে থেঁতলে যাওয়ার পাশাপাশি মাথায় গুরুতর আঘাত পেয়ে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার সিটি বোর্ড মিল নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের মোহাম্মদ সুনীলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় ভাড়া বাসায় সপরিবারে বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে।

নিহতের মামা আব্দুর রহিম জানান, জাহাঙ্গীর প্রায় সাত বছর ধরে সিটি বোর্ড মিলে পুরোনো কাগজ প্রক্রিয়াজাত করে বোর্ড তৈরির কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের মতো রোববার রাতেও তিনি দায়িত্ব পালন করছিলেন। রাত ১২টার দিকে কাজ করার সময় অসতর্কতাবশত তার ডান হাত মেশিনের ভেতরে ঢুকে যায়। এতে হাতটি মারাত্মকভাবে থেঁতলে যায়। একই সঙ্গে তিনি মাথার ডান পাশে গুরুতর আঘাত পান।

শোকাহত আব্দুর রহিম বলেন, আমি আর জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে একই কারখানায় একসঙ্গে কাজ করছিলাম। চোখের সামনে ভাগনের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক সহায়তা দেন। পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত আনুমানিক ১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »