শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার সিদ্ধিরগঞ্জে বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার ফতুল্লার রেজ্জাক বাহিনীর প্রধান ছেলেসহ গ্রেপ্তার: ৫৩ রাউন্ড গু.লি উদ্ধার ঘু.ষে.র টাকা ফেরত দিতে গিয়ে সিদ্ধিরগঞ্জে অ.ব.রু.দ্ধ পুলিশ কর্মকর্তা

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের সেবা সপ্তাহ পালন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৪ Time View

হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ পালন করেছে গাজীপুর রিজিওনের আওতাধীন নারায়ণগঞ্জ সার্কেলের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। ‘সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত সেবা সপ্তাহ উপলক্ষে কাঁচপুর হাইওয়ে থানার অধীন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের (নারায়ণগঞ্জ সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জাহিদুর রহমান চৌধুরী। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হকের নেতৃত্বে অনুষ্ঠিত সেবা সপ্তাহ অনুষ্ঠানে কাঁচপুর হাইওয়ে থানার টিআই মো: আবু নাঈম সিদ্দিকীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে র‌্যালী, পথসভা, মাইকিং, চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হয়। এছাড়াও হ্যালো এইপি অ্যাপের মাধ্যধে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহণ সম্পর্কে সেবাগ্রহীতাদেরকে অবহিত করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হক জানান, গত ১৩ ফেব্রুয়ারী থেকে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে। সেবা সপ্তাহ উপলক্ষে কাঁচপুর হাইওয়ে থানার উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে র‌্যালী, পথসভা, মাইকিং, চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »