সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের পূর্বাচলে মোটরসাইকেল দু.র্ঘ.ট.নায় যুবদল নেতা নি.হ.ত শেখ হাসিনা সরকারের মতো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে: রফিউর রাব্বি বিএনপি জোটের প্রার্থী কাশেমীর বি.রু.দ্ধে সাংবাদিকের মা.ন.হা.নি মামলা জামায়েত ও এনসিপিকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা বিউটি পার্লারের টয়লেট থেকে নি.খোঁ.জ নারীর লা.শ উদ্ধার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে জরিমানা বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চালের মতোই: গোলাম পরওয়ার আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না: মোহাম্মদ আলী শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা: বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জ.রি.মা.না রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সং.ঘ.র্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নি.হ.ত

কাঁচপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ Time View

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজের ঢালে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে অটোরিকশায় থাকা চালকসহ ৩জন নিহত হয়েছে বলে হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ নিশ্চিত করেন।

নিহতরা হলে গাইবান্ধা জেলার সুন্দরঞ্জের পশ্চিম সীচা গ্রামের আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), তার সন্তান আরিয়ান আহম্মেদ রাফি (০৫) এবং রংপুর জেলার পীরগাছার সুকানপুকুর এলাকার আব্দুল ওয়হাবের ছেলে আনিসুর রহমান (২৩)।

নিহত কাকলির মা ফজরা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চিটাগাংরোড থেকে অটোরিকশায় চড়ে কাচঁপুর সেতুর উপর দিয়ে উল্টা পথে আসার পথে হিমাচল নামের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও শিশুসহ তিনজন নিহত হয়।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, উল্টোপথে অটোরিকশা আসার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দূর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »