বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

কর অঞ্চল নারায়ণগঞ্জে” আয়কর তথ্য-সেবা মাস” উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২২২ Time View

করদাতাগণের আয়কর রিটার্ন দাখিল ও প্রাপ্তিস্বীকারপত্র প্রদান সহজীকরণের লক্ষে কর অঞ্চল নারায়ণগঞ্জে “আয়কর তথ্য-সেবা মাস” ২৩ (নভেম্বর) এর উদ্বোধন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনা মোতাবেক বুধবার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ কর অঞ্চল কার্যালয়ে “আয়কর তথ্য-সেবা” কেন্দ্রের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ কর অঞ্চল কর কমিশনার শারমিন ফেরদৌসী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১ যুগ্ম কর কমিশনার মো. শাব্বির আহমদ, পরিদর্শী রেঞ্জ-২ কাজী আবু মাহমুদ ফয়সাল, পরিদর্শী রেঞ্জ-৩ ফেরদৌসী হোসেন, পরিদর্শী রেঞ্জ-৪, শাহ্ মোহাম্মদ মারুফ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন), সদর দপ্তর (প্রায়োগিক), নারায়ণগঞ্জের কর অঞ্চল- সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সম্মানিত করদাতাগণ।

উদ্বোধন শেষে কর কমিশনার শারমিন ফেরদৌসী সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণকে “আয়কর তথ্য-সেবা মাস” ২৩ এ আন্তরিকভাবে সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, কর অঞ্চল নারায়ণগঞ্জের অধীনাধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিদ্যমান আয়কর অফিসসমূহে আয়কর তথ্য-সেবা মাস” এর কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »