শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

ওসমান হাদির হ-ত্যা চেষ্টার সন্দেহভাজন ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী দাঁতভাঙ্গা কবির গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ Time View

ওসমান হাদির ওপর হত্যা চেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার রাত ১১টার দিকে র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাইমুল হক সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কবিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কবিরকে গ্রেপ্তার করা হয়। ওসমান হাদির ওপর হামলার পরিকল্পনায় কবিরের সক্রিয় ভূমিকা ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার আগে তাকে ওসমান হাদির কালচারাল সেন্টারের আশপাশে ঘোরাফেরা ও রেকি করতে দেখা যায়—যার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাবের তথ্যমতে, কবির প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ একাধিক মামলা রয়েছে। আটক কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় বসবাস করতেন। তার পিতার নাম মৃত মোজাফফর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »