সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

এমপি গাজীর অত্যাচারে পারিবারিক অনুষ্ঠানও করা যায়নি: তৈমূর

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ Time View

তৃণমূল বিএনপি মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ-১ আসনে এমপি গাজীর কাছে জিম্মি জনসাধারণ; তার অত্যাচারে পারিবারিক অনুষ্ঠানও করা যায়নি। হামলার শিকার হতে হয়েছে তার অস্ত্রধারীদের হাতে। তৈমুর আলম এ সময় স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত সংবাদের বরাদ দিয়ে তার নির্বাচনী প্রতিপক্ষ গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপির করা মন্তব্যের জবাবে বলেন, গাজী সাহেব আমাকে ভিত্তিহীন বলেছেন। তাকে নিয়ে মন্তব্য করে আমি নাকি নিজের অস্তিত্ব রাখছি। এ ধরনের কথা বলে তিনি নিজের গত ১৫ বছরের দুঃশাসন ঢাকতে চাচ্ছেন। তাই কে দোষী আর কে নির্দোষী তা প্রমাণ করতে উন্মুক্ত আলোচনায় বসার ব্যবস্থা করেন। সেখানে তৈমূর দোষী হলে আপনারা শাস্তি দিবেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকার রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তৈমুর আলম আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন বিতর্কিত করলে ক্ষতি যা হবার প্রধানমন্ত্রীরই হবেন। যার মূল ভুক্তভোগী তিনিই হবেন।

তিনি বলেন, আমি একজন আইনজীবী। প্রমাণ ছাড়া কোন কথা বলি না।

এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে ভোট দেয় কেউ চুরি করার সুযোগ পাবে না। এ সময় তৃণমূল বিএনপির নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী কে এম আবু হানিফ হৃদয়সহ তৃণমূল বিএনপির স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »