বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০০ Time View

বিশেষ কৌশলে ১ হাজার ৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেট বহনকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীটির দাবি, তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা আনায়ন করছিল।

কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজায় চেকপোষ্ট স্থাপন করে রোববার (৩ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে- প্যান্টের পকেটে বিশেষ কৌশলে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে।

এরপর র‌্যাব তল্লাশী করে ১ হাজার ৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার নীলা ইউনিয়নের দরগাপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. বুলু মিয়া (২৪) ও একই ইউনিয়নের পানখালীর মৃত সৈয়দ আহাম্মেদের ছেলে ইয়াছিন (২৬)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »