মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক

ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৬৫ Time View

দেওভোগ এলাকায় একটি ভবনের নিচতলায় ঝুটের গোডাউনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ইফতারের কিছুক্ষণ পর দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে। আহতরা হলেন- ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির এবং ভবনের ভাড়াটিয়া লিটন। দগ্ধ শিপন ও ছগিরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইফতারের পরপরই হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে দেখা যায়, ভবনের নিচতলার গোডাউনে বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের দেয়ালের কিছু অংশ ধসে পড়ে এবং কয়েকটি জানালা ভেঙে যায়। বিস্ফোরণের প্রভাবে আশপাশের কয়েকটি বাসার দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দেওভোগ এলাকার বাসিন্দা নুরুজ্জামান বলেন, ইফতারের কিছুক্ষণ পর হঠাৎ বড় ধরনের শব্দ শোনা যায়। বাইরে এসে দেখি একজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে দেয়ালের নিচে চাপা পড়ে থাকা আরেকজনকে উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিতাস গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে গোডাউনের ভেতরে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »