মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার

আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে যুবলীগের মিছিল

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৪৭২ Time View

ফতুল্লায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছে। এসময় তারা সন্ত্রাসী হীরা, সালুসহ তার বাহিনীর সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। সোমবার (১ জুলাই) বিকালে কাশিপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এসময় এলাকার নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি ভোলাইল শান্তিনগর, আলিপাড়া সহ কয়েকটি এলাকায় পদক্ষিন করে পরে আলিপাড়া গিয়ে শেষ করে।

এসময় যুবলীগের নেতা-কর্মীরা জানান, কাশিপুর ভোলাইল শান্তিনগর এলাকায় সন্ত্রাসী হীরা, সালু বাহিনী দীর্ঘদিন দিন ধরে চাঁদাবাজি, দখলবাজি সহ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। তারা নিরীহ লোকদের উপর অত্যাচার নির্যাতন করতো। কেউ বাড়ি নির্মান করলে তাদের কাছ থেকে নির্মান সামগ্রী কিনতে হবে। নতুবা মোটা অংকের টাকা দাবি করে। অনেকে বাধ্য হয়ে তাদের কাছ থেকে নির্মান সামগ্রী কিনতে হচ্ছে। কেউ যদি না কিনে তাদের বাড়ির কাজ বন্ধ করে দেয়া হয়। শান্তিনগরকে তারা অশান্তি নগর হিসেবে পরিনত করে তোলে। তাদের ভয়ে তাদের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করার সাহস পেতো না।

এলাকাবাসী বলেন, শান্তিনগরসহ আশে পাশের এলাকায় বেশির ভাগই বাহিরের এলাকা থেকে এসে বাড়ি করে। বাড়ির কাজ থেকে শুরু বাথরুমের পাইপ কিনতে হলে তাদের মাধ্যমে আনতে হয়। বিদ্যুৎ, গ্যাস লাইন নিলে তাদেরকে কমিশন দিতে হয়। নিজের টাকা দিয়ে বাড়ি করতে গিয়ে তাদের কাছ থেকে অর্ডার নিয়ে মালামাল কিনতে হয়।

রড, সিমেন্ট, ইট, বালু সহ সব কিছুই কিনতে হলে তাদের মাধ্যমে আনতে হয়। অগ্নিম হিসাবে কয়েক লাখ টাকা দিয়ে রাখতে হয়। এভাবে বাড়ির মালিকরা অসহায় হয়ে পড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »