সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

আরাকান রোহীঙ্গা স্যালভেশন আর্মির ৬ সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২০ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মায়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র (এআরএসএ) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি আবাসিক এলাকার ভূমিপল্লি টাওয়ার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে নগদ ২১ লক্ষ ৩৯ হাজার ১’শত টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মায়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসাঃ আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।

প্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে এফআইআর (নং ২৯) দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, আরাকান রোহিঙ্গা বিদ্রোহী স্যালভেশন (এআরএসএ) এর গ্রেপ্তারকৃত সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, রোহিঙ্গা ৬ নাগরিককে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »