শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না: মোহাম্মদ আলী

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ Time View

আমি এবার আলীরটেক ইউনিয়নের বিভিন্ন এালাকায় পথসভায় গিয়ে শুনলাম কেউ কেউ আমার হাতী মার্কার লোকদের হুমকি ধমকি দিচ্ছে। আমিও বিএনপির কর্মী, আমি ভয় পাবার লোক না। আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না। কারো চোখ রাঙ্গানীতে ভয় পাবো না, রাঙ্গানীর উপর রাঙ্গানী রয়েছে।

‎‎সোমবার (২ ফেব্রুয়ারি) আলীরটেক ইউনিয়নে পথসভার প্রচারণা গিয়ে গঞ্জকুমারিয়া শাহ আলী বাজারে উঠান বৈঠকে ‎‎নারায়ণগঞ্জ-৪ আসনে রিপাবলিকান দলের হাতী মার্কার এমপি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এই কথাগুলো বলেন। এর আগে তিনি ডিক্রিরচর ঘাট থেকে পুরাতন গোগনগর এলাকা ঘুরে কুড়ের পাড় দিয়ে শাহ আলী বাজার হয়ে আলীরটেক বক্তব্য রেখে মুক্তারকান্দি সমাপ্তি ঘোষণা করেন।

মোহাম্মদ আলী বলেন, যার যার ভোট তারা দিবে, এটা নিয়ে কারো আপত্তি থাকার কথা না। সুষ্ঠ নির্বাচনের করার জন্য সবার ভোট প্রয়োগ করতে হবে।

তিনি বলেন, আপনারা সবাই পরিবার নিয়ে ভোট দিবেন। অতিতে যেমন আপনাদের পাশে ছিলাম, সামনেও থাকবো। গত ৫০ বছর যাবৎ আমি আপনাদের পাশে রয়েছি।

আমার ছবিটা দেখলে মনে হয় না কেউ আমাকে ফিরিয়ে দিবে। প্রতিটা ঘরে ঘরেই আমার পছন্দের মানুষ রয়েছে। এই এলাকা থেকে হাতী মার্কা সবচেয়ে বেশি ভোট পাবে।

‎‎পথসভায় এসময় উপস্থিত ছিলেন- ত্রিধারা প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান আক্তারুজ্জামান, মো রহমত উল্লাহ, আব্দুল হাকিম, মোহাম্মদ আলী, নোয়াব মোল্লা, আল আমিন ইকবাল ও আবুল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »