শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আমরা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে চাই: ডিসি

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩১১ Time View

নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের মধ্যস্বত্ত্বভোগীর কাছে না যাওয়ার আহ্বান করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক। তিনি সহযোগীতার আশ্বাস দিয়ে বলেন, অধিগ্রহণের টাকার জন্য সরাসরি আমাদের কাছেই আবেদন করেন। যে কোন সমস্যায় আমাদের জানান।

মাদানী এভিনিউ থেকে বালু নদী পর্যন্ত প্রশস্তকরণ এবং বালু নদী থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মধ্যে বুধবার (১১ অক্টোবর) তিনি দুপুরে এ কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দিন মঞ্জুর সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।

প্রকল্পের আওতায় রূপগঞ্জ ও নাওড়া মৌজায় ৩৪.৬৯৫৬ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসকল জমির মধ্যে ০.৯৩২৪ একর জমি সরকারি ছিল। বাকি ব্যক্তি মালিকানা জমি ভূমি স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল ১৯৯৭ এর ৭ ধারা মোতাবেক প্রাক্কলিত মূল্য ১৩৩ কোটি ৬৭ লাখ ২৮ হাজার ৮১৭ টাকা। চলতি বছরের ১৮ মে থেকে ক্ষতিপূরণ প্রদান শুরু হয়েছে। ইতোমধ্যে ১১০ জনকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। বুধবার ২২ জন ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

সেখানে জেলা প্রশাসক মো. মাহমুদুল হক বলেন, ‘আমরা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে চাই। আমাদের প্রধানমন্ত্রীও চান জনগণ ভূমি ব্যবস্থাপনায় জনগণ যাতে সহজে সব ধরনের সেবা পেতে পারে। কোথাও কোন হয়রানির শিকার না হতে হয়। আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা, এসিল্যান্ড অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসহ ভূমি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকল দফতরে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »