বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

আব্দুল হামিদ দোষী হলে শাস্তি পাবেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩৫৫ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্ত শেষে আব্দুল হামিদ দোষী হলে শাস্তি পাবেন, আর নির্দোষ হলে ছাড়া পাবেন। আমরা অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসব। আপনারা সব সময় বলছেন, নির্দোষরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। তার তো তদন্ত শেষ হয়নি। সোমবার (৯ জুন) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগম, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন, ওসি (তদন্ত) সাইফুউদ্দিন উপস্থিত ছিলেন। এসময় তিনি পুলিশ সদস্যদের নিজ এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তাকে বিদেশে যেতে দেয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী তারা নির্দোষ হলে ছাড়া পাবে আর দোষী হলে শাস্তি পাবে।

তিনি বলেন, ডাকাতি বন্ধে পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ করবেন। সবাই চেষ্টা করলে ডাকাতি অবশ্যই বন্ধ হবে। এবার দেশবাসী শান্তিপূর্ণভাবে ঈদ উৎযাপন করেছেন। মাদক ও ডাকাতির ব্যাপারে জনগণকে সচেতন করবেন।

তিনি আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের অবস্থা কি ছিল তা আপনারা জানেন। এখন ভালো হচ্ছে। আমরা পুলিশের জন্য ২শ’ গাড়ি ক্রয় করছি। পরে প্রত্যেকটি থানার জন্য গাড়ি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »