বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

আপনার নাগরিক অধিকার হচ্ছে ভোট প্রদান করা: শাহ নিজাম

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৫০৮ Time View

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফাইজুল নির্বাচিত হলে ৮ জন চেয়ারম্যান নির্বাচিত হবে। আপনার নাগরিক অধিকার হচ্ছে ভোট প্রদান করা আপনারা ভোট দিবেন, ফাইজুল ইসলাম নির্বাচিত হলে সরকারী অনুদান যথাযথা ভাবে ব্যবহার করা হবে। আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ফাইজুল সহ ৮ জন প্রার্থী ছিলেন। তারা সকলে সমন্বয় করে সাংসদ শামীম ওসমানের নির্দেশে ফাইজুলকেই সকলে সমর্থন করে। ৯ মার্চ সারাদিন অটো রিকশা মার্কায় ভোট দিয়ে ফাইজুলকে আপনারা নির্বাচিত করবেন আপনাদের কাছে আমার এই আহ্বান রইলো।

ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: ফাইজুল ইসলামের অটো রিকশা মার্কার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (৪ মার্চ) বিকাল ফতুল্লা কুতুবাইল ব্যাংকের মোড়ে যুবলীগ নেতা হাজ্বী আজমত আলীর সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এমএ রাসেল, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি হাজ্বী মোঃ সজীব, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন যুবলীগ নেতা নাহিদ হাসান সবুজ ও যুবলীগ নেতা নাহিদ হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »