শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গু-লি করে হ-ত্যা চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ছাত্র শিবিরের বি-ক্ষো-ভ যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়, হাতে তসবি নেয় তারাই ধর্ম ব্যবসা করে: এটিএম মাছুম রূপগঞ্জে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ধাক্কায় বেরিয়ে এলো ১০ হাজার পিছ ই-য়া-বা বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৫৪ Time View

“নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ। নারীর উন্নয়ন ও কল্যাণে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে এই অনুষ্ঠান হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে নারী দিবসের উক্ত আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ টাউন ফেডারেশনের চেয়ারম্যান সালমা সুলতানা।

তিনি বলেন, নারী সব পারে, যদি সে উদ্যোগী হয়। নারী পারেন, নারী পারবেন। এ নিয়ে অবশ্যই আত্মবিশ্বাসী ও অদম্য মনোবল থাকতে হবে। মোট কথা ধৈর্য, আত্মবিশ্বাস, মনোবল থাকলে যে কোন কাজে সফলতা আসবেই।

অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন স্বাগত বক্তব্যে বলেন, শিক্ষা ও আর্থিক স্বচ্ছলতা মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের এগিয়ে নিতে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা সুযোগ করে দিয়েছি, তারা তাদের দক্ষতা দেখাচ্ছে।

কবি রুনু সিদ্দিক নারী জাগরণের কথা তুলে ধরে বলেন, নারীদের আরো সচেতন হতে হবে এবং মানুষিক মনোবল চাঙ্গা করতে হবে। তাহলে নারীরা অনেকদূর এগিয়ে যাবে।

মানব কল্যাণ পরিষদের সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসাইন জনির সঞ্চালনায় আনন্দ বিনোদনে সৃজনশীলতায় চমৎকার অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী পপি সুলতানা, নারী উদ্যোক্তা সুরাইয়া আক্তার, নারী উদ্যোক্তা সানজিদা রহমান মুনমুন, সাংগঠনিক টিম লিডার বুবলী আক্তারসহ অন্যরা।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার নারীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং তাদের জীবনের গল্প তুলে ধরেন। এছাড়াও কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করে উচ্ছ্বাস প্রকাশ এবং মানবিক মূল্যবোধে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে নারীদের সম্মান জানিয়ে উপস্থিত সকলকে বই উপহার দেয়া হয় এবং এম আর সামাদ সমাজ কল্যাণ পাঠাগারের জন্য বেশ কিছু বই উপহার হিসেবে প্রদান করা হয়েছে। পাঠাগারের জন্য বই গ্রহণ করেন মাহবুবুর রহমান জয় চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লতিফা বেগম, খুকু মনি, মেহেরুন নেছা, প্রেমা রহমান, কানিজ তামান্না, স্মৃতি রানী দে, ফারজানা আক্তার পিংকি ও জারিফ অনন্ত প্রমুখ। পরিশেষে লটারির মাধ্যমে দুইজন উদ্যমী নারীকে বিজয়ী ঘোষণা করে প্রথম ও দ্বিতীয় পুরস্কার তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »