বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

আদালতে চড়-থাপ্পড় খেলেন সাবেক মন্ত্রী আনিসুল হক

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪৫৪ Time View

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় আদালত থেকে কারাগারে যাওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চড়-থাপ্পর মারে এবং ধাওয়া দেয়। পরে পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে আদালত থেকে কারাগারে পাঠায়। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। তিনি বলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদিরের আদালতে সিআইডি সাত দিনের আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার প্রধান জানান, ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র হাফেজ মো. সোলাইমান নিহত হয়। এ ঘটনায় নিহতের দুলাভাই সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন নাম্বার আসামী করা হয়েছে। আদালতে সিআইডির তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে আনিসুলের হক চার রিমান্ড দেয় আদালত। আশা করি এই রিমান্ডের মাধ্যমে এ ঘটনার সঠিক তথ্য উদঘাটন হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় মাদ্রাসা ছাত্র মো. সোলাইমান নিহত হয়। পরে ২২ আগষ্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলায় দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »