শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৪৯ Time View

নারায়ণগঞ্জের সফল ও শ্রেষ্ঠ সংগঠন মানব কল্যাণ পরিষদ মানবতার সেবায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে ৩ দিনের বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন করেছে। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক কার্যালয়ে শনিবার (৪ নভেম্বর) বিকেলে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন ঘোষণা করেন মানব কল্যাণ পরিষদের যুগ্ম মহাসচিব ও জনতা ব্যাংক লি: প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিবাল অফিসার মোহাম্মদ মেহেদী হাছান।


সরকারীভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রাপ্ত মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম.এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য সফল আত্মকর্মীর পুরস্কার প্রাপ্ত সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। বেকার তরুন তরুনীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে মানব কল্যাণ পরিষদের বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন নারী উদ্যোক্তা মেকাব আটিষ্ট কাজী আফরিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়েশা আক্তার, কোর্সের টিম লিডার সফল আত্মকর্মী বুবলি আক্তারসহ অন্যান্য। ক্লাস চলাকালীন সময়ে অনুভূতি ব্যক্ত করেন বিউটিফিকেশন কোর্সের শিক্ষার্থী স্বপ্না আনোয়ার ও সাদিয়া আফরিন প্রমূখ।

প্রসঙ্গত: স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ দীর্ঘদিন যাবৎ মানবিক কার্যক্রমের পাশাপাশি আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে যুব নারী-পুরুষদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষিত যুবরা যেন নারায়নগঞ্জকে আলোকিত করে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যে মানব কল্যাণ পরিষদ শত বাধা বিপত্তি অপেক্ষা করে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »