শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং.ঘ.র্ষে আ.হ.ত ১৫ শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে ছিন.তাই.কালে গণ.পিটু.নিতে ১ জন নি.হ.ত রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩ সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী কায়সার কামাল ফ্যাসিস্টের দোসর মন্তব্যে বিসিকে উত্তেজনা: দুই ঘণ্টা কারখানায় সংসদ সদস্য

আড়াইহাজার থানার হ ত্যা মামলায় মৃ ত্যু দন্ড প্রাপ্ত আসামী গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৮৮ Time View

আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১’র সিপিএসসি’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত আসামি জহিরুল ইসলাম আড়াইহাজার থানার বাজবি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

র‌্যাব জানায়, ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় এই হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে আসামি গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন এবং রায়ে আসামি জহিরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ- প্রদান করেন। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এই মামলায় মৃত্যুদ- প্রাপ্ত আসামি দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক থাকার পর জহিরুল ইসলামকে ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হন্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »