শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং.ঘ.র্ষে আ.হ.ত ১৫ শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে ছিন.তাই.কালে গণ.পিটু.নিতে ১ জন নি.হ.ত রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩ সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী কায়সার কামাল ফ্যাসিস্টের দোসর মন্তব্যে বিসিকে উত্তেজনা: দুই ঘণ্টা কারখানায় সংসদ সদস্য

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: তীব্র যানজট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩৮৪ Time View

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। এসময় আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা ছাড়া মহাসড়ক অবরোধ তুলে নেয়া হবে না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। শুক্রবার (৯ মে) রাত নয়টার দিকে মহাসড়কে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।

এসময় সড়কে বাঁশ, লাঠি ফেলে ও ট্রাকসহ বেশ কিছু যানবাহন আড়াআড়ি রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যানচলাচল বন্ধ করে দেন তারা। এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ব্যাতিত সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এর ফলে সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়।
এসময় আন্দোলনকারী নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহরাব হোসেন প্রভাত জানান, আমাদের দাবী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে প্রধান উপদেষ্টার বাস ভবনের সামনে ও শাহবাগে বিক্ষোভ চলছে। আমরাও মহাসড়কে অবস্থান নিয়েছি।
এসময় নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ জাবেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মোহাম্মদ মাহফুজ আলম ও সদস্য সচিব মোঃ হৃদয় ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পাসের ইনচার্জ টি আই মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, ঢাকামুখী লেনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলে আমাদের হাইওয়ে পুলিশ রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা ব্লকেড দিয়ে রেখেছে। এখন সাইনবোর্ড এলাকায় তারা অবস্থান করছে। পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »