শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

দেশের মানুষ এই সরকারকেই বারবার চান: এমপি বাবু

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

আড়াইহাজারে বিএনপি- জামায়াতের ডাকা হরতাল- অবরোধে বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও র‌্যালি করা হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) সকালে আড়াইহাজার উপজেলার প্রধান প্রধান পয়েন্ট গুলোতে ওই র‌্যালী করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এমপি পত্নি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ, সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদ, দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান রোমান, সাংস্কৃতিক সম্পাদক সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম শরিফ, সেক্রেটারি সাদ্দাম হোসেনসহ নেতৃবৃন্দ।

এমপি নজরুল ইসলাম বাবু বলেছেন, দেশের সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করেন। তারা এই সরকারকেই বারবার চান। কিন্তু যে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারাই কখনও বিএনপি, কখনও জামায়াতের পরিচয়ে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। এই সরকারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, তাদের (বিএনপি) শাসনামলের জঙ্গি লালন হয়েছে, সারাদেশে একযোগে বোমা হামলা হয়েছে। এখন তারা মানুষকে পুড়িয়ে হত্যা করছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে। অবরোধের প্রথম দিনে ৫-৬জন মিলে গাড়িতে আগুন দিয়েছে। ওদেরকে আমরা চিহ্নিত করেছি। তারা বেশিদিন পালিয়ে থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে বাংলার সচেতন ছাত্রসমাজ, মা-বোনেরা, যুবসমাজ, কৃষক-শ্রমিক সকলে রাস্তায় নেমে এসেছে। আমরা মাঠে আছি, কেউ আগুন দিতে এলে তার জবাব দেওয়া হবে।

সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এমপি বাবু বলেন, বিএনপি জামায়াতের নামধারী গুন্ডা- পাণ্ডাদের এই এলাকায় স্থানীয় চেয়ারম্যান অদুদ মাহমুদ ভাইয়ের নেতৃত্বে আমাদের নেতাকর্মীরা ১৫দিন যাবত দাঁতভাঙা জবাব দিচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার, বারবার দরকার- এটিই এখন আমাদের স্লোগান৷ আসবে নির্বাচন, করবো নির্বাচন। নৌকায় ভোট দিয়ে এদেশের সমস্যা দূরীকরণে আমরা এগিয়ে যাবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »