বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের মেহেরপুর সীমান্ত থেকে অ.স্ত্র এনে নারায়ণগঞ্জে বিক্রি : পি.স্ত.লসহ গ্রেপ্তার ৩ তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব শ্রমিক অসন্তোষের ঘটনায় স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা : আসামি দেড় হাজার মজুরি বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও ফতুল্লায় সং.ঘ.র্ষ : টিয়ার গ্যাস নিক্ষেপ

আড়াইহাজারে পি.স্ত.ল ও গু.লিসহ দু’জন গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯১ Time View

আড়াইহাজারে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাজবী তিনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন মো. রাব্বি (২০) ও মো. সাব্বির (১৬)। তারা উভয়ে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পানান গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।

আড়াইহাজার থানার ডিউটি অফিসার এসআই আপন কুমার মজুমদার জানান, বাজবী তিনগাঁও এলাকায় মো. শফিকুল ইসলামের ভাড়া বাড়ির সামনে স্থানীয় লোকজন দুই দুষ্কৃতকারীকে অস্ত্র ও গুলিসহ আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাব্বির দেহ তল্লাশি করে একটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি স্বীকার করেন, পুলিশ দেখে তিনি তার ব্যবহৃত পিস্তলটি পাশের একটি ডোবায় ফেলে দেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গ্রেপ্তার রাব্বি আড়াইহাজারের বাজবী তিনগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অপরদিকে সাব্বির রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় তার মামা গাফ্ফারের বাড়িতে অবস্থান করছিলেন।

তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »