মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক

আড়াইহাজরে বিস্ফোরণে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হওয়ার ঘটনায় স্ত্রী মারা গেছে

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২০৩ Time View

আড়াইহাজারে এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হওয়ার ঘটনায় স্ত্রী অপু বিশ্বাস রিঙ্কু (২৮) মারা গেছেন। রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে শনিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রিঙ্কু, তার স্বামী ও শিশু সন্তান দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, আড়াইহাজার থেকে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে রিঙ্কু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। রিঙ্কুর ছেলে কাব্য ২০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রিঙ্কুর স্বামী অরিজিতের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক। অরিজিৎও শঙ্কামুক্ত নন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »