সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার

অভিনব কায়দায় মাদক পাচার, ৪ কেজি গাঁজাসহ দুই নারী আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৫ Time View

আড়াইহাজারে দুই নারী মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দপুর গ্রামের রুকু মিয়ার স্ত্রী আনোয়ারা (৪৬) এবং একই এলাকার রমজানের স্ত্রী খোদেজা (৪১)।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান জানান, অভিনব কায়দায় ওই দুই মহিলা ২ কেজি করে গাজা পেটের মধ্যে টেপ দিয়ে পেঁচিয়ে পাচারকালে তাদের সন্দেহ হলে আমরা মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করি। মাদক আইনে মামলা দিয়ে রবিবার তাদের নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »