শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি র‌্যাবের ওপর হা.ম.লায় জড়িত ইমনকে গ্রেপ্তার করলো পুলিশ

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৫৬৭ Time View

মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা ওই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাজমুল হোসেন (৩২)। সে গাজীপুরের কাপাসিয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বসবাস করতেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জামিল নামের একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালত পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ নাজমুলকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হলে চারজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ওই রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »