রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলল স্ত্রী

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৯৩ Time View

পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় শাকিল বেপারী ওরেফ জুনিয়র সাকিব (৩০) নামে এক টিকটকারে পুরুষাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী টিকটকার শিখা খান (২৯)। পুলিশ স্থানীয়দের সহায়তায় শিখা খানকে আটক করেছে। মঙ্গলবার (৯ জুলাই) ভোররাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কান্দীপাড়া এলাকায়। আহত শাকিল বেপারিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মাদারীপুর জেলার একই থানার নয়াকান্দী কাঠের পুল এলাকার মিন্টু বেপারীর ছেলে। আটককৃত শিখা খান মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার সন্তষপাড়া এলাকার জুম্মান খানের মেয়ে। সে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দীপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে বাড়ী নির্মান করে বসবাস করে আসছে।

জানা যায়, গত ২ বছর পূর্বে শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিবের সাথে শিখা খানের বিয়ে হয়। টিকটকার শিখা খানের পূর্বে আরো ২টি বিয়ে হয়েছিল। এ ছাড়াও টিকটকার শাকিল খান ওরফে জুনিয়র সাকিব বিভিন্ন মেয়েদের সাথে পরকিয়া করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া লেগে থাকতো। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাত ৪টায় শিখা খান ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার স্বামী শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে শিখা খানকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »