বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭১ Time View
তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জে ছাদের পানি গায়ে পড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন সিদ্ধিরগঞ্জে বাতানপাড়া এলাকার মনিরুল ইসলাম ও তার শ্বশুর আবুল কাশেম। অভিযুক্তরা মনিরুল ইসলামের স্ত্রীকেও শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানীর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আহত মনিরুল ইসলামের স্ত্রী ফাহিমা বেগম বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো একই এলাকার টিপু সুলতানের ছেলে রাফি (২৫), মেয়ে মিম (২৭) ও স্ত্রী মোর্শেদা।

আহত মনিরুল ইসলাম বলেন, বাতানপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছি। এরপর থেকেই অভিযুক্তরা বিভিন্ন সময় আমাদের উপর এলাকার প্রভাব বিস্তার করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তদের ছাদের পানি আমার ও আমার বাচ্চার শরীরে পড়ায় আমি অভিযুক্তদের এ বিষয়ে অবগত করি। এসময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বহিরাগত লোকজন এনে আমার ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দ্বারা আমাকে ও আমার শ্বশুরকে কুপিয়ে জখম করে। এসময় অভিযুক্তরা আমার স্ত্রীকেও শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানীর চেষ্টা করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আহত মনিরুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে। বাদিপক্ষ মামলা করতে চাইলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »