সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

ছিনতাইকারী সন্দেহে পিস্তল সহ যুবক আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ Time View
ছিনতাইকারী সন্দেহে পিস্তলসহ যুবক আটক

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মারধর করে জাহিদুল হাসান রেহান (২২) নামে এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ইজিবাইকের গ্যারেজে এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত জাহিদুল হাসান রেহান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার আনসার আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্থানীয জনতা জাহিদুল হাসান রেহান নামে যুবককে আটক করে। এ সময় তাকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিলে সে আহত হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রেহানকে উদ্ধার করে। এসময় ওই গ্যারেজ থেকে একটি ৭.৬৫ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আহত জাহিদুল হাসান রেহান বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »