সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ

রূপগঞ্জে আবারো এড. তৈমূরের গণসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২২১ Time View

রূপগঞ্জ প্রতিনিধি

বিএনপি থেকে বহিস্কৃত নেতা এডভোকেট তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আবারো গণসংযোগ করেছেন। গতকাল শনিবার (১৩ মে) তারাবো পৌর এলাকায় তিনি গণসংযোগ করেন। এসময় রূপগঞ্জ ও তারাবো পৌর ওলামাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে এডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, দল আমাকে বহিস্কার করলেও দলের জন্যই কাজ করে যাচ্ছি। তিনি গত শুক্রবার রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করে বিএনপির চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও মুক্তির দাবি জানান।

সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে তিনি দলের হয়েই রূপগঞ্জ থেকে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। তাছাড়া খুব শিগগিরই বিএনপি এডভোকেট তৈমূর আলম খন্দকারের সকল বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেবেন বলেও জানান।

এ সময় রূপগঞ্জ থানা ওলামাদল নেতা আব্দুল হাই তালুকদার, তারাব পৌর ওলামাদলের সভাপতি কামাল খানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখন থেকে রূপগঞ্জের প্রতিটি এলাকায় মসজিদে মসজিদে মুসল্লিদের মাধ্যমে গণসংযোগ চালিয়ে যাবেন বলেও এডভোকেট তৈমূর আলম খন্দকার জানান সাংবাদিকদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »