সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা নাসিকের: বাড়েনি কর সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহ.স্যজনক মৃ.ত্যু : শরীরে নি.র্যা.ত.নের চিহ্ন মা.দ.ক, স.ন্ত্রা.স ও সাইবার অপ.রাধ প্রতিরোধে সচেতনতায় র‌্যাব-১১’র আলোচনা সভা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ছুটিতে থাকা অসুস্থ এএসআইয়ের ঝু.ল.ন্ত ম.র.দে.হ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় অ.গ্নি.কা.ন্ডে ৬ বাংলাদেশির মৃ.ত্যু: নারায়ণগঞ্জের এক গ্রামে তিন পরিবারের মাতম আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১২০ Time View

রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামে দুই স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধনপুর রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। অপর নিহত টুম্পা একই উপজেলার রাফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা পরিবারসহ রূপগঞ্জের সোনাবো এলাকায় আলাউদ্দিন ও মমিন মিয়ার ভাড়া বাসায় বসবাস করত। তাদের উভয়ের বাবা-মা স্থানীয় গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করেন।

জানা গেছে, ফারিহা স্থানীয় লিটন কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং টুম্পা একই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে বাড়ির পাশের মতিন মিয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল ফারিহা ও টুম্পা। একপর্যায়ে তারা পুকুরে নামে। এসময় ফারিহা পানিতে তলিয়ে যেতে শুরু করলে টুম্পা তাকে বাঁচাতে এগিয়ে যায়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »