সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মর্মা.ন্তিক মৃ.ত্যু সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আ.গুন আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫ জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি

খানপুরে ২টি বিদেশী পি.স্ত.লসহ ৬ ছিন.তাই.কারী গ্রে.প্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৭৬ Time View

খানপুর ও কিল্লারপুলে পৃথক অভিযান চালিয়ে ডাকাত দলের ৪ সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১টা থেকে রাত পৌনে ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শহরের খানপুর মেইন রোড ৪৭ নং বাড়ীর ২য় তলায় জাহিদ হাসান লেলিনের শয়ন কক্ষ এবং কিল্লারপুল শীতলক্ষ্যা হাউজিং জিয়াউর রহমান রাইয়ানের বাসার শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে ১টি লোহার ছুরি, ১টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ১ রাউন্ড তাজা গুলি, ১টি খেলনা পিস্তল, ১ টি স্প্রিং, শুটার গানের ৩ টি লোহার অংশ বিশেষ, শুটার গানের স্টীলের ১টি অংশ বিশেষ, ১১ টি গুলির খোসা এবং শুটার গানের কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- জাহিদ হাসান লেলিন ওরফে হাসান আহমেদ লেলিন (৩৭) ও মোঃ জিয়াউর রহমান ওরফে রাইয়ান (৪০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে নবীগঞ্জ ঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১ টি চাইনিজ কুড়াল, ২ টি চাপাতি, ১ টি দা, ১ টি হাতুড়িসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো: অন্তু (২৩), মো: সিয়াম (২১), আপন (২৩), মোঃ মিজানুর রহমান প্রকাশ শাওন (৪১),

তাদেরববিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও বন্দর থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলা বিচারাধীন রয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, রাতে খানপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী লেলিনকে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্যমতে নবীগঞ্জ ঘাট থেকে আরো ৫ জনকে গ্রেফতার করা হয়। রায়হানের বাড়িতে অভিযান চালিয়ে ২ টি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত একাধিক মানিব্যাগ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »