মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক বিক্ষোভে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে লিংক রোড অ.ব.রো.ধ : ভোগান্তিতে যাত্রীরা অসুস্থ শ্রমিকদল নেতাকে হুইল চেয়ার উপহার দিলেন খোরশেদ সিদ্ধিরগঞ্জে সিগারেট থেকে ফার্নেস অয়েলের গোডাউনে আ.গু.ন আমলাপাড়ায় দুর্গোৎসবের রঙে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে লিংক রোড অ.ব.রো.ধ : ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হওয়ার পর তারা সড়কে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল ব্যাহত হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা কাঠেরপুল এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নেন। তাদের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি শ্রমিক সংগঠনের নেতা বলেন, কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারে নয়, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এ আন্দোলনে অংশ নিয়েছেন। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় জেলা পুলিশের একটি দল। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »