সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা নাসিকের: বাড়েনি কর সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহ.স্যজনক মৃ.ত্যু : শরীরে নি.র্যা.ত.নের চিহ্ন মা.দ.ক, স.ন্ত্রা.স ও সাইবার অপ.রাধ প্রতিরোধে সচেতনতায় র‌্যাব-১১’র আলোচনা সভা শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ছুটিতে থাকা অসুস্থ এএসআইয়ের ঝু.ল.ন্ত ম.র.দে.হ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় অ.গ্নি.কা.ন্ডে ৬ বাংলাদেশির মৃ.ত্যু: নারায়ণগঞ্জের এক গ্রামে তিন পরিবারের মাতম আমি নি.র্দো.ষ হয়েও অ.প.রা.ধী : আইভী সোনারগাঁওয়ে ট্রাকের ধা.ক্কায় ১ জন নি.হ.ত: আ.হ.ত ৪ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা সরকারকে কোন ছাড় দিতে প্রস্তুত নই: মোবারক হোসাইন

আড়াইহাজারে বিয়ের খাবার নিয়ে সং.ঘর্ষ: আ.হত ১৫

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯০ Time View

আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে বিরোধের জেরে বর ও কনেপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, উপজেলার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ের অনুষ্ঠান চলছিল। নির্ধারিত সময়ের পর বরযাত্রীরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে খাবার পরিবেশন নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়।

কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ পূর্বনির্ধারিত সংখ্যার তুলনায় অনেক বেশি লোক নিয়ে আসায় খাবারের ঘাটতি তৈরি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে উভয়পক্ষ চেয়ার, বাঁশ ও কাঁচের প্লেট নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে কয়েকজন নারী ও শিশুও আহত হন। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, ঘটনার পর বরপক্ষের মকবুল হোসেন নামে একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »