বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার

বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৫৭ Time View

৬ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

অভিযুক্তরা হলো ঐ এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)। তাদের একজনকে আটক করা হয়েছে এবং আরেকজন পলাতক রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানায় বলেন, বিকেলে এই ঘটনা ঘটার পর শিশুটির মা বিষয়টি বুঝতে পারে। তবে তিনি কাউকে কিছু বলেননি। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। কিন্তু শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »