বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

হিন্দুদের ভোট আওয়ামী লীগের জন্য রিজার্ভ : খোকন সাহা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৪০ Time View

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, নারায়ণগঞ্জে কোনো দেবোত্তর সম্পত্তি, এমনকি কোনো মসজিদের জায়গাও দখল করতে দেব না। আমি এমনই এক দখলদারের বিরুদ্ধে নামতে গিয়ে, আজ ঢাকায় সাইবার আইনের মামলায় হাজিরা দিয়ে এসেছি। এমন মামলা অনেক খেয়েছি। নিজের দল থেকে করা হল একটা। আপনি এ দেশের নাগরিক, নিজেকে কখনো সংখ্যালঘু ভাববেন না।

শুক্রবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এড. খোকন সাহা বলেন, আমার দলের লোক দেবোত্তর সম্পত্তি খাবে আমি কথা বলব না এটা হবে না। আমি যতদিন বেঁচে থাকবো কাউকে এ সকল সম্পত্তি দখল করতে দেব না। অনেকে অনেক কথা বলেন। শেখ হাসিনা এ দেশের মানুষের একমাত্র অভিভাবক। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে সব এক হয়েছে। আজ আপনাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আট থেকে নয় শতাংশ ভোট। আপনারা একটি এলাকার এমপি নির্বাচিত করতে পারবেন। হিন্দুদের ভোট আওয়ামী লীগের জন্য রিজার্ভ, মুক্তিযুদ্ধের পক্ষের জন্য রিজার্ভ।

এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বীরু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »